ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

অন্ধ অনুসরণ পরিহার করে তরুণ কওমি সমাজকে জামায়াতের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুফতি ইমামুল হাসানের

ঢাকা, ১০ জুন ২০২৬: সনাতন অন্ধ অনুসরণ ও ব্যক্তি-পূজা পরিহার করে দেশের তরুণ দেওবন্দি ও কওমি মাদরাসার ছাত্রসমাজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের আদর্শের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আলেম ও ঢাকা যাত্রাবাড়ীর বাইতুত তাকওয়া জামে মসজিদের খতীব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ইমামুল হাসান চাঁদপুরী।

অন্ধ অনুসরণ পরিহার করে তরুণ কওমি সমাজকে জামায়াতের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুফতি ইমামুল হাসানের
সংগৃহিত ছবি 

সম্প্রতি এক বিবৃতিতে তিনি তরুণ সমাজকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন দিনে 'দাঁড়িপাল্লা'র পক্ষে গণজোয়ার সৃষ্টি করার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিবৃতিতে মুফতি ইমামুল হাসান চাঁদপুরী উল্লেখ করেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি কেবল কোনো প্রচলিত রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং এটি কঠোর নৈতিক ও ইসলামী অনুশাসনের ওপর প্রতিষ্ঠিত একটি জীবনপদ্ধতি। তিনি বলেন, জামায়াত-শিবিরের আদর্শ ধারণ করা এবং এই পথে চলা অত্যন্ত কঠিন ও সাধনার বিষয়। কারণ এই পথ অবলম্বন করতে হলে একজন কর্মীকে বাধ্যতামূলকভাবে হালাল উপার্জন ও হালাল খাদ্য গ্রহণ করতে হয়, সব ধরনের হারাম ও পঙ্কিলতা থেকে দূরে থাকতে হয় এবং নিয়মিত কুরআন, হাদীস ও গভীর ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হয়।

খতীব তাঁর বিবৃতিতে আরও বলেন, আদর্শিক জীবনের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, উত্তম চরিত্র গঠন এবং ব্যক্তি-পূজা ও অন্ধ অনুকরণ পরিহার করা অপরিহার্য। জামায়াতে ইসলামীর কর্মীরা একমাত্র আল্লাহ তাআলা ও তাঁর রাসূল ﷺ-এর মহান আদর্শের আলোকে নিজেদের জীবন পরিচালনা করেন, যা আজ সমাজে অত্যন্ত জরুরি।

দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে এই শীর্ষ আলেমে দীন বলেন, জামায়াত ও শিবিরের রাজনীতিতে প্রকৃত দেশপ্রেম একটি মৌলিক শর্ত। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করার মতো দেশদ্রোহী ও অনৈতিক কাজের তীব্র বিরোধিতা করে তিনি বলেন, ইসলাম, দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় নিয়েই এই সংগঠনের নেতা-কর্মীরা ময়দানে কাজ করে যাচ্ছেন।

বিবৃতির শেষাংশে তিনি তরুণ কওমি ও দেওবন্দি আলেমদের উদ্দেশ্যে এক যুগান্তকারী আহ্বান জানিয়ে বলেন, "আর নয় অন্ধ অনুসরণ, আর নয় আকাবির-পূজা। এবার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী আদর্শকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।" তিনি দেশের সকল স্তরের ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক জনগণকে এই আহ্বান এবং বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...