ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

বিচার বিভাগীয় সচিবালয় বাতিলের সিদ্ধান্ত জনস্বার্থের পরিপন্থী: শিশির মনির

ঢাকা: বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার সাংবিধানিক বাধ্যবাধকতা উপেক্ষা করে বিচার বিভাগীয় সচিবালয় বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি একে রাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসার একটি দুঃখজনক নজির হিসেবে অভিহিত করেছেন।

বিচার বিভাগীয় সচিবালয় বাতিলের সিদ্ধান্ত জনস্বার্থের পরিপন্থী: শিশির মনির
ফাইল ফটো

আজ এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট শিশির মনির বলেন, "জুলাই জাতীয় সনদের ৩৬ নম্বর অনুচ্ছেদে বিএনপিসহ দেশের প্রায় সব রাজনৈতিক দল স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ মতামত দিয়েছিল। এটি কেবল রাজনৈতিক ঐকমত্য ছিল না, বরং বিচার বিভাগের স্বাধীনতার জন্য অপরিহার্য একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছিল।"

তিনি আরও উল্লেখ করেন, "তৎকালীন অ্যাটর্নি জেনারেল, যিনি বর্তমানে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি খোদ আদালতে হলফনামা দাখিল করে জানিয়েছিলেন যে, এই সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের কোনো আপত্তি নেই। রাষ্ট্রপক্ষের এমন স্পষ্ট অবস্থানের পরও এখন সেই সচিবালয় বাতিল করা হয়েছে, যা আইনের শাসনের পরিপন্থী এবং বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল।"

জামায়াতে ইসলামীর এই নেতা অভিযোগ করেন, বিচার বিভাগকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত করার যে দাবি জনগণের দীর্ঘদিনের, এই সিদ্ধান্তের মাধ্যমে তা উপেক্ষা করা হয়েছে। তিনি বিচার ব্যবস্থার প্রশাসনিক ও কাঠামোগত স্বাধীনতার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

আইন অঙ্গনে সংশ্লিষ্টরা মনে করছেন, বিচার বিভাগীয় সচিবালয় কার্যকর না থাকলে বিচারকদের প্রশাসনিক কর্মকাণ্ডের ওপর নির্বাহী বিভাগের প্রভাব থেকে যাওয়ার ঝুঁকি থেকেই যায়। অ্যাডভোকেট শিশির মনির দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে এবং রাষ্ট্র এর দায় এড়াতে পারবে না।

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...