ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

উদ্দেশ্যমূলকভাবে জামায়াত এমপি আব্দুল মুনতাকিমের বক্তব্যের বিকৃত উপস্থাপন: বিভ্রান্তি দূর করে প্রকৃত সত্য প্রকাশ

জাতীয় সংসদ অধিবেশনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিমের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের কয়েকটি মূলধারার গণমাধ্যমে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।

সংসদ অধিবেশনে জামায়াত এমপি আব্দুল মুনতাকিমের বক্তব্যের বিকৃত উপস্থাপন: বিভ্রান্তি দূর করে প্রকৃত সত্য প্রকাশ*
সংগৃহিত ছবি 

প্রকৃতপক্ষে, মহান মুক্তিযুদ্ধে তার দাদা শহীদ হলেও, অসৎ উদ্দেশ্যে তার বক্তব্যকে বিকৃত করে 'বাবা শহীদ হয়েছেন' বলে প্রচার করা হয়। আজ জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি নিজেই এই বিভ্রান্তির অবসান ঘটিয়ে প্রকৃত সত্য তুলে ধরেছেন।

এর আগে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এমপি আব্দুল মুনতাকিম উল্লেখ করেছিলেন যে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার দাদা শাহাদাত বরণ করেছেন। তবে বক্তব্য প্রদানের সময় মানুষের স্বাভাবিক প্রবৃত্তি ও আবেগপ্রবণ মুহূর্তের কারণে তিনি প্রথমে তার বাবার প্রসঙ্গ টানেন এবং পরক্ষণেই তা সংশোধন করে দাদার শাহাদাত বরণের কথা স্পষ্ট করেন। মূল ভিডিওচিত্রটি পর্যবেক্ষণ করলে বিষয়টি অত্যন্ত পরিষ্কার ও স্বাভাবিক বলে প্রতীয়মান হয়।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, কতিপয় মূলধারার সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যমূলকভাবে এই বক্তব্যকে বিকৃত আকারে উপস্থাপন করে। তারা প্রচার করতে থাকে যে, জামায়াত সমর্থিত এই সংসদ সদস্য তার জীবিত বাবাকে 'শহীদ' দাবি করেছেন। এই ধরনের ভিত্তিহীন ও বানোয়াট প্রচারণা সামাজিক মূল্যবোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালার চরম পরিপন্থী।

আজ সংসদে দেওয়া বক্তব্যে আব্দুল মুনতাকিম দৃঢ়তার সাথে জানান যে, তার বাবা আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছেন এবং মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন মূলত তার দাদা। একটি অসৎ ও কুচক্রী মহল তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে এই অপপ্রচার চালিয়েছে। তিনি গণমাধ্যম ও দেশবাসীকে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত গুজবে কান না দেওয়ার এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...