ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ নিরসনে চট্টগ্রাম বিভাগে ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ

চট্টগ্রাম: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনগণের চলমান তীব্র দুর্ভোগ নিরসন এবং আকাশচুম্বী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যৌক্তিক দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ শনিবার ১৩ জুন, বিকাল ৩টায় ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে হাজার হাজার সাধারণ মানুষের ঢল নামে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ নিরসনে চট্টগ্রাম বিভাগে ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে বর্তমান সংকটময় পরিস্থিতিতে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের কাঁধে নিত্যপণ্যের দামের বোঝা চাপিয়ে দিয়ে যারা দেশ পরিচালনা করছে, তাদের অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। দেশের আপামর জনসাধারণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে অবিলম্বে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি।’

সমাবেশে বক্তারা আরও বলেন, গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্বার্থে সকল জনস্বার্থবিরোধী নীতিমালা বাতিলের দাবি জানানো হয়। তারা বলেন, মানুষের মৌলিক অধিকার সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ১১ দলীয় ঐক্যজোট বদ্ধপরিকর। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থতা জনগণের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে।

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা সমাবেশে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ দাবি করেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাবেশ থেকে অনতিবিলম্বে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কঠোর আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিশাল এই সমাবেশের নিরাপত্তা ও শৃঙ্খলায় স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। শেষ বিকেলে মুনাজাতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...