ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালকের সঙ্গে বিরোধীদলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়ার (YAMADA Tetsuya) নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। আজ ৮ মে, শুক্রবার জাপানে অবস্থানরত বিরোধীদলীয় নেতার সঙ্গে জাইকা প্রতিনিধি দলের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালকের সঙ্গে বিরোধীদলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালকের সঙ্গে বিরোধীদলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে জাইকার ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জাইকা প্রতিনিধি দল বাংলাদেশে তাদের বর্তমান উন্নয়ন প্রকল্পসমূহ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন।

​আলোচনাকালে জাইকার পক্ষ থেকে জানানো হয় যে, উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে জাইকার কাছে অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ সহযোগী দেশ হিসেবে স্বীকৃত। জবাবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের পরীক্ষিত ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেন যে, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আগামী দিনগুলোতে জাইকার উন্নয়ন অগ্রাধিকারে বাংলাদেশ শীর্ষস্থান ধরে রাখবে।

​বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও জাপানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ইসলামী মূল্যবোধ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রেখে জনগণের প্রকৃত কল্যাণ সাধন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

​উল্লেখ্য, মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমানে এক রাষ্ট্রীয় সফরে জাপানে অবস্থান করছেন। এই সফর দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...