ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

মিরপুরে উচ্চশিক্ষিত সন্তানদের ফ্ল্যাটে বৃদ্ধা মায়ের পচাগলা মরদেহ, রহস্য ঘনীভূত

ঢাকা: রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মিরপুরে উচ্চশিক্ষিত সন্তানদের ফ্ল্যাটে বৃদ্ধা মায়ের পচাগলা মরদেহ, রহস্য ঘনীভূত
সংগৃহিত ছবি 

রোববার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের সূত্র ধরে পল্লবী থানা পুলিশ মিরপুরের ৬ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাসা থেকে এই মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামত ও দীর্ঘ সময় মরদেহ পড়ে থাকার পরিস্থিতি বিবেচনায় এটি একটি মর্মান্তিক ও অস্বাভাবিক মৃত্যু হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

মরদেহটি যে কক্ষে পাওয়া গেছে, সেটি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন এবং দীর্ঘদিন অযত্ন-অবহেলায় থাকার স্পষ্ট ছাপ সেখানে বিদ্যমান ছিল। পুলিশ জানায়, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর মরদেহটি উদ্ধার করা হয়, যার ফলে এর মধ্যে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, বৃদ্ধা তার মেয়ের বাসায় আলাদা একটি কক্ষে থাকতেন। বেশ কয়েকদিন ধরে কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় তার মেয়ে একজন নার্সকে নিয়ে ঘরের দরজা খোলেন। সেখানে মৃতদেহ পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। মৃত্যুর প্রকৃত কারণ ও সময় সম্পর্কে পরিবারের সদস্যরা কোনো সুনির্দিষ্ট বা সন্তোষজনক তথ্য দিতে ব্যর্থ হয়েছেন।

সামাজিকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত ও উচ্চশিক্ষিত পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও নুরজাহান বেগমের এই করুণ মৃত্যু জনমনে গভীর ক্ষোভ ও প্রশ্ন তৈরি করেছে। অনুসন্ধানে জানা যায়, বৃদ্ধার তিন ছেলের মধ্যে একজন সরকারের যুগ্ম সচিব, একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং অপরজন কানাডাপ্রবাসী। এছাড়া তার মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সন্তানদের উচ্চপদস্থ সামাজিক অবস্থান এবং পারিবারিক স্বচ্ছলতা থাকার পরেও মায়ের এমন অবহেলিত মৃত্যু ইসলামী ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়ের ইঙ্গিত বহন করে। এ ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...