সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমীরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অন্যদিকে, জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
দলীয় সূত্রে জানা গেছে, দুই দলের শীর্ষ নেতাদের মধ্যকার এই সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ঠিক পর পরই এবং নতুন সরকার গঠনের আগমুহূর্তে দুই দলের শীর্ষনেতাদের এই বৈঠক রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে।

