ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগানে খুলল আওয়ামী লীগ কার্যালয়, উড়ল পতাকা

দীর্ঘদিন দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আবারও খুলল আওয়ামী লীগের কার্যালয়। রোববার বিকেলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। এরপর সেখানে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

​পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এদিন বিকেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। প্রথমে তারা কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবং পরে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন।

ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগানে খুলল আওয়ামী লীগ কার্যালয়, উড়ল পতাকা

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে দলের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, এবং উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল। এছাড়াও পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

​দীর্ঘ বিরতির পর দলীয় কার্যালয় খোলার বিষয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, “দীর্ঘ ১৭-১৮ মাস ধরে আমরা কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে এসেছি এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছি।”

​তিনি আরও বলেন, “পতাকা উত্তোলনের বিষয়টি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক। সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে।”

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...