ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

অনিয়ম ও সহিংসতার অভিযোগ: কাল ঢাকায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি এবং নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হবে।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতারা।

অনিয়ম ও সহিংসতার অভিযোগ: কাল ঢাকায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

বেলা ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন হামিদুর রহমান আযাদ।

সহিংসতা ও নিষ্ক্রিয়তার অভিযোগ

হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, নির্বাচনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। এ বিষয়ে কমিশনকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি বলেন, “আমরা যারা একসাথে নির্বাচন করেছি, তাদের পক্ষ থেকে বারবার কমিশনকে বলা হয়েছে, স্থানীয়ভাবেও বলা হয়েছে। কিন্তু এর কোনো সন্তোষজনক পদক্ষেপ আমরা দেখতে পাইনি।”

ভোট কারচুপি ও ফলাফল জালিয়াতির দাবি

নির্বাচনে ভয়-ভীতি প্রদর্শনের কারণে ভোটার উপস্থিতি কম ছিল উল্লেখ করে তিনি দাবি করেন, ভোট গণনার সময় অনেক কেন্দ্র থেকে ১১ দলের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে।

ফলাফল শিটে জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ তুলে তিনি বলেন, “ভোট গণনায় ত্রুটি থাকলে ফলাফলে তার প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। রেজাল্ট শিটে ঘষামাজা, কাটাছিঁড়া এবং ওভাররাইটিং দেখা গেছে। অনেক জায়গায় অরিজিনাল এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি।”

এ সময় ঢাকা-৬ আসনের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে রেজাল্ট শিট পেন্সিল দিয়ে লেখা হয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে।

এসব অনিয়ম ও হামলার প্রতিবাদেই সোমবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ১১ দলীয় জোট।

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...