ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

বিচার বিভাগের স্বাধীনতা খর্বের মাধ্যমে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে: আমীরে জামায়াত

বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ বাতিলের তীব্র সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান বলেছেন, গতকালের এই সিদ্ধান্ত বিচার বিভাগের ওপর রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র। সরকারের পক্ষ থেকে বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা ও শক্তিশালী করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে তা চরমভাবে লঙ্ঘিত হলো।

বিচার বিভাগের স্বাধীনতা খর্বের মাধ্যমে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে: আমীরে জামায়াত
ফাইল ফটো: ডাঃ শফিকুর রহমান 

আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আমীরে জামায়াত বলেন, “স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু! আর তা ঘটানো হয়েছে কেবল গতকালই। বার্তা স্পষ্ট, বিচারের ওপর রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করা। অথচ এই সরকারই বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা ও শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেছিল। বিধিবাম! এই অপসংস্কৃতিকে ঘৃণা করি। এর পরিবর্তন একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, দেশের বিচার ব্যবস্থাকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করে একটি স্বাধীন সচিবালয় গঠনের দাবি দীর্ঘদিনের। বিচারক ও আইনজীবীদের পক্ষ থেকেও বিষয়টি বারবার উত্থাপন করা হয়েছে। সরকার গঠনের সময় বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও, সাম্প্রতিক এই সিদ্ধান্ত বিচার সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, বিচার বিভাগীয় সচিবালয় কার্যকর না থাকলে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষা করা চ্যালেঞ্জের মুখে পড়বে।

আমীরে জামায়াত তার পোস্টে বিচার বিভাগকে রাজনীতিকরণের এই প্রবণতাকে দেশের বিচার ব্যবস্থার জন্য ‘অপসংস্কৃতি’ হিসেবে অভিহিত করেছেন এবং দ্রুত এই পরিস্থিতির পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন।

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...